ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজির সঙ্গে আরেকটি সম্পর্কের ইতি টানলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ১৪ জুলাই ২০২৩
পিএসজির সঙ্গে আরেকটি সম্পর্কের ইতি টানলেন মেসি
ছবি- সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) বিদায় বলেছেন লিওনেল মেসি। এরপর আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এ আর্জেন্টাইন অধিনায়ক।

গত বুধবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রে পা রেখেছেন মেসি। চলতি সপ্তাহেই ইন্টার মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে তার। আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় নাম লেখানোর আগেই সদ্য সম্পর্ক ছিন্ন হওয়া পিএসজিকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন এ তারকা ফুটবলার। খবর ক্লারিনের।

ফটো ও ভিডিও শেয়ারিং হ্যান্ডেল ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা ৪৭ কোটি ৮০ লাখ। অপরদিকে বিশ্বকাপজয়ী এই দলপতি অনুসরণ করতেন ২৮১টি অ্যাকাউন্ট। এখন তা একটি কমে হয়েছে ২৮০। মেসি যে একটি অ্যাকাউন্ট ‘আনফলো’ করেছেন সেটি হচ্ছে পিএসজির অফিসিয়াল অ্যাকাউন্ট।

Advertisement

এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছেই নিজের ঘর গোছানো শুরু করেছেন লিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে মেসির একটি ছবি।

সেখানে দেখা যাচ্ছে, মেসি একটি শপিংমলে বাজার শেষ করে দাঁড়িয়ে আছেন কাউন্টারের সিরিয়ালে। তার আগে সেই শপিংমলে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!