এই যেমন যুক্তরাষ্ট্রে হার্ড-রক ক্যাফে রেস্টুরেন্টে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে একটি খাবারের প্রচারণা চলছে। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মেসি।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্টের তিনজন শেফ দাঁড়িয়ে আছেন। মাঝখানে প্রধান শেফের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মেসি। তার দুই পাশে থাকা দুজনও আর্জেন্টাইন, সেবাস্তিয়ান মারভিনও ম্যাক্সিমো লোরেঞ্জো।
.png)
এই দুই পাঁচকের কোম্পানি খোলা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে স্পেনে তাদের প্রতিষ্ঠানটির কার্যক্রম ছিল। যেখানে একটি মেন্যু ছিল ‘মেসি বার্গার’।
সংবাদমাধ্যম ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে সেবাস্তিয়ান বলেছেন, ‘মেসি ব্র্যান্ড ফুটবলকে আরো প্রসারিত করছে। লাইভ গ্রেটনেস নামে আমরা একটি প্ল্যাটফর্ম খুলেছি। যেখানে স্বয়ং দূত হিসেবে লিও উপস্থিত ছিলেন। এরপরই তার নামের পণ্যটি এবং রিটেইল লাইন (সংগৃহীত জাম্পসুইট ও শার্ট) বানানো হয়েছে।’
আর্জেন্টিনা থেকেই মেসির সঙ্গে কাজ শুরু করেছিলেন সেবাস্তিয়ান ও ম্যাক্সিমো। এই মহাতারকার সঙ্গে কাজ করাকে বিশেষ বলে মনে করছেন সেবাস্তিয়ান, ‘তার সঙ্গে আমাদের দুজনের মধ্যকার বিশেষ কিছু আছে। আমাদের অন্য যেকোনো কিছুর চেয়ে উর্ধ্বে লিও।’
তিনি আরো বলেন, ‘চরম দুশ্চিন্তার সময়ও আমরা তাকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে ভুল করিনি। বিনয় এবং হাসি নিয়ে তিনি আমাদের জবাবও দিয়েছেন।’
পরবর্তীতে মেসি নিজেও হার্ড-রক ক্যাফেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আরেকটি স্বপ্ন সত্যি হলো। হার্ড-রকে বানানো মেসি চিকেন স্যান্ডউইচ আপনাদের জন্য পরিবেশন করতে পেরে আমি আনন্দিত। এটি আমার পছন্দের খাবার, লা মিলানেসা থেকে। কোনোভাবেই আমি এটি হাতছাড়া করতে পারেন না!’
আগামী ২১ জুলাই মায়ামির হয়ে প্রথমবার জার্সি গায়ে তুলবেন মেসি। তার আগে ১৬ জুলাই বর্ণাঢ্য আয়োজনে মেসি ও তার সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসকে অভ্যর্থনা জানাবে ডেভিড ব্যাকহামের ক্লাবটি।