আর্জেন্টিনার টিভি চ্যানেল টিভি পাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানান ৩৬ বছর বয়সী তারকা।
মেসি বলেন, ‘আমরা সেসময় অনেক বেশি সমালোচনার শিকার হয়েছিলাম। সবকিছু থেকেও বেশি। কারণ তারা ফুটবলের বাইরের বিষয়গুলো নিয়েও কথা বলতো। তারা সম্মান না দেওয়ার লিমিট ক্রস করে ফেলেছে, যেটা ঠিক ছিল না। আমার পরিবার বিষয়গুলো নিয়ে কষ্ট পেতো অনেক, যদিও আমাকে তারা বলতো না কিছুই। ’
.png)
অবসরের প্রশ্নে মেসি বলেন, ‘আমি জানি না কবে। আমার মনে হয় এটা যখন হওয়ার তখনই হবে। সবকিছু জেতার খুব বেশি সময় পার হয়নি। এখন সময়টা উপভোগের। সৃষ্টিকর্তাই বুঝিয়ে দেবেন, কখন অবসরের সঠিক সময়। কিন্তু যুক্তিতে যেটা আসে, আমার বয়সে তাকিয়ে বলতে পারি, শিগগিরই সেই সময়টা আসবে। তবে এই মুহূর্তে বলতে পারছি না সেটা কখন। ’
দুঃসময়ের কথা ভুলে মেসি এখন উপভোগই করতে চান কেবল। তার ভাষ্য, ‘আপাতত প্রতিটি দিনই উপভোগের কথা ভাবি। জাতীয় দলের হয়ে আমরা খুব কঠিন সময় পার করেছি। সৌভাগ্যবশত কোপা আমেরিকা ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরেছি। সময়টা তাই এখন উপভোগের। ’