‘রোনালদো হুক্কা বেশি টেনেছেন’
আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। শিগগিরই ক্লাবটির জার্সিতে মাঠে নামবেন তিনি। তবে এমএলএসের চেয়ে নাকি সৌদি লিগ ভালো বলে মন্তব্য করেছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর এমন মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এবার সে তালিকায় যুক্ত হলেন এমএলএসের সাবেক ফুটবলার মাইক লাহোদ। তার কথায়, রোনালদো হুক্কা বেশি খেয়ে ফেলেছেন। এমনকি তিনি যে মন্তব্য করেছেন তা হাস্যকর।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিবিএস স্পোর্টসকে এমনটি জানিয়েছেন লাহোদ। তিনি বলেন, ‘রোনালদো হুক্কা বেশি টেনেছেন। এক বছরের মধ্যে অন্য লিগের (ডাচ ও তুর্কি) চেয়ে সৌদি প্রো লিগ এগিয়ে যাবে এমন মন্তব্য হাস্যকর।’
.png)
তিনি বলেন, লিওনেল মেসির আনুষ্ঠানিক পরিচয়ের দিন এমন কথা বলা হয়েছে। মেসি যখন খেলাটিকে ২০২৬ বিশ্বকাপে উত্তর আমেরিকার দুয়ারে পৌঁছে দেওয়ার কথা বলছেন, তখন রোনালদো এমন কথা শোনাচ্ছেন। এটা পুরোপুরি মেসি ও প্রাসঙ্গিকতা সম্পর্কে। সিরি আ’তে সে জুভেন্টাসকে বিপদে রেখে দল ছেড়েছিল।
এর আগে সৌদি লিগ সম্পর্কে ইএসপিএনকে রোনালদো বলেন, ‘এমএলএসের চেয়ে সৌদি লিগ অনেক ভালো। সৌদি লিগে যাওয়ার উপায় আমিই দেখিয়েছি আর এখন অনেকেই এই লিগে আসছে। এক বছরে আরো সেরা খেলোয়াড় সৌদিতে আসবে। তুর্কি লিগ, ডাচ লিগকে এক বছরের মধ্যেই ছাড়িয়ে যাবে সৌদি লিগ।