রোনালদো যোগ দেওয়ার পর গুরুত্বপূর্ণ সব শিরোপার দৌড় থেকে ছিটকে যায় আল নাসর। এতে সৌদিতে নিজের প্রথম মৌসুমটি একপ্রকার খালি হাতেই শেষ করতে হয় তাকে। এবার নতুন মৌসুম শুরুর আগে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আল নাসর ও স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো।
সোমবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে স্প্যানিশ ক্লাবটির কাছে উড়ে গেছে রোনালদোর আল নাসর। এ ম্যাচে আল নাসরের জার্সিতে অভিষেক হয়েছে ক্রোয়েশিয়ান তারকা মার্সেলো ব্রজোভিচের। তবে তাতেও কোনো সুফল পায়নি আল নাসর। সেল্টার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে হেরেছে সৌদির ক্লাবটি।
.png)
এদিন আল নাসরের হয়ে মাঠে ছিলেন রোনালদোও। প্রথমার্ধ্বে গোল করার একটি সুযোগ হাতছাড়া করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধ্বে আর মাঠে নামেননি তিনি। এদিকে বিরতির পরই আল নাসেরকে গোল বন্যায় ভাসিয়ে জয় নিশ্চিত করে এবারের লা লিগায় পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে থাকা ক্লাবটি।
মৌসুম পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে এরপর বেনফিকা, পিএসজি এবং ইন্টার মিলানের বিপক্ষে খেলতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বাধীন ক্লাব আল নাসর।