ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন অভিযোগ অস্বীকার করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৮, ১৭ জুলাই ২০২৩
নতুন অভিযোগ অস্বীকার করলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

এইতো কিছুদিন আগেও সৌদি আরবের ক্লাব ফুটবলের খোঁজ রাখা তো দূরে থাক, তেমন একটা আগ্রহ দেখাত না ফুটবল ভক্তরা। কিন্তু পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিগটির একটি দলে যাওয়ার পর থেকেই বদলে গেছে সেই দৃশ্য।

এরপর রোনালদো তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিসহ অন্য তারকাদের সৌদি ক্লাবে খেলার আমন্ত্রণ জানান। সেই সূত্র ধরে ক’দিন আগে স্বদেশি সতীর্থকে আল-নাসরে নাম লেখাতে রোনালদো ফোন করেছিলেন বলে খবর ছড়িয়েছিল। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে এমন এই খবরে চটেছেন সিআর সেভেন।

রোনালদোর পর মেসিসহ অনেক নামি-দামি তারকা ফুটবলারের জন্য সৌদি ক্লাবগুলো বড় অঙ্কের প্রস্তাব দিয়ে আসছে। মেসিসহ অনেকেই সেই প্রস্তাব ফেরালেও সেখানে নাম লিখিয়েছেন করিম বেনজেমা-কন্তেরা। লোভনীয় সব প্রস্তাবে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়া ফুটবলারদের বড় একটা অংশকে সামনের মৌসুমে সেখানে খেলতে দেখা যাবে।

Advertisement

সম্প্রতি খবর বের হয়, ২৮ বছর বয়সী ওতাভিওকে আনতে রোনালদো ফোন দিয়ে বুঝিয়েছেন। ব্রাজিলে জন্ম নেওয়া পর্তুগালের এই উইঙ্গার ৯ বছর ধরে স্বদেশি ক্লাব পোর্তোতে খেলছেন। শুক্রবার পর্তুগালের ক্লাব ফারেনেসের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় আল নাসর। যেখানে তারা ৫-১ ব্যবধানে জয় পায়।

এরপর রোনালদোকে জড়িয়ে প্রকাশিত খবরটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক খেলোয়াড়ের কথাই বলা হয়েছে। আমি কারো সঙ্গে কথা বলিনি। আমি এজেন্ট নই। আরো ১০–১৫ জনের মতো ওতাভিওর সঙ্গেও কথা বলেছে। এ বিষয়ে এখনো কোনো খবর নেই।’

রোনালদো আরো বলেন, ‘সংবাদমাধ্যমের খবরটি ডাহা মিথ্যা। এখনো কিছুই চূড়ান্ত হয়নি। কিন্তু এখন পর্যন্ত (নির্দিষ্ট) কারও নাম আসেনি। এটা ঠিক যে আমরা দলের শক্তি আরো বাড়াব। কিন্তু এখনো কিছুই ঠিক হয়নি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!