চট্টগ্রামে হবে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
প্রত্যেকবার জাতীয় টেনিস ঢাকায় অনুষ্ঠিত হলেও এবার রাজধানীর বাইরে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। এবারের ৩৯তম জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
আসরে পাঁচটি বিভাগ, ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় অংশ নিবে। পাঁচটি বিভাগুলো হলো- খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট। এছাড়াও সার্ভিসেস দলগুলো হল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর একটি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
এবারের আসরে সব ইভেন্টে অংশগ্রহণ করবে মোট ২৩০ জন খেলোয়াড়। এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন খেলোয়াড়। এছাড়াও বালক ৪৬ জন ও বালিকা ২৮ জনেও অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা হবে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে।
.png)
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ জুলাই শুরু হচ্ছেেএবারের আসর। প্রতিযোগিতা শেষ হবে আগামী ২৯ জুলাই।