[ খেলা ]
যে কারণে ১৮ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বললেন আয়েশা
ছবি: সংগৃহীত
হঠাৎ করে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম। মাত্র ১৮ বছর বয়স ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। মূলত ইসলাম ধর্ম মেনে জীবন পরিচালনা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এ অলরাউন্ডার।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের অবসরের কথা জানিয়েছেন আয়েশা। এর আগে ২০২০ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার।
ক্যারিয়ারে ৪টি ওয়ানডে এবং ৩০টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। তার ক্যারিয়ারে মোট ৩৪ ম্যাচে সব ফরম্যাট মিলিয়ে ৪০২ রান করেছেন। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওই ম্যাচটিতে তিনটি ছক্কা ও এক চারে ২০ বলে ২৪ রান করেছিলেন আয়েশা।
.png)
ওই ম্যাচে তাকে প্রশংসা করেছিলেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। নিজের টুইটার অ্যাকাউন্টে আয়েশার একটি শটের ভিডিও শেয়ার করে তাকে ‘সিরিয়াস ট্যালেন্ট’ বলে উল্লেখ করেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাকিস্তান ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!