ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার খুব ভোরের দিকে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, ডাকাতরা প্রায় ৫ লক্ষ ইউরো মূল্যের জিনিসপত্র নিয়ে চলে যায়। দোনারুম্মা এবং তার প্রেমিকাকে বেঁধে এই ডাকাতি করা হয় বলে জানা গেছে।
.png)
এ সময় জিয়ানলুইজি ও তার প্রেমিকা পালিয়ে যান। এরপর ভোর সাড়ে তিনটার দিকে বাড়ির অদূরে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে আশ্রয় নেন তারা।
স্থানীয় পুলিশকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়। পরে ২৪ বছর বয়সী দোনারুম্মা এবং তার প্রেমিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
২০২০ সালে ইতালিকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো জেতান দোনারুম্মা। পরের বছরই এসি মিলান থেকে এই গোলরক্ষককে দলে ভেড়ায় ফরাসি ক্লাব পিএসজিতে। ক্লাবটির হয়ে এখনো পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেছেন দোনারুম্মা। এখনো পর্যন্ত দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন তিনি।