ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট ইতিহাসে ৯৯ রানে অপরাজিত ছিলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ২২ জুলাই ২০২৩
টেস্ট ইতিহাসে ৯৯ রানে অপরাজিত ছিলেন যারা
জনি বেয়ারস্টো। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গড়িয়েছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। মর্যাদাপূর্ণ এ টেস্টে লড়ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। যেখানে তৃতীয় দিনের খেলা শেষে পিছিয়ে রয়েছে অজিরা।

ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত ছিলেন জনি বেয়ারস্টো। তার ৮১ বলের ইনিংসে ছিল ১‌০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। তবে সঙ্গীর অভাবে ক্রিকেটের অভিজাত সংস্করণে ১৩তম সেঞ্চুরিটি করতে পারেননি এ ইংলিশ ব্যাটার।

যদিও টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে বেয়ারস্টোর আগে ৬ জন ক্রিকেটারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।

Advertisement

১৯৭৯ সালে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জিওফ্রে বয়কট ৯৯ রানে অপরাজিত থাকেন। একই মাঠে ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত থাকেন অজি ব্যাটার স্টিভ ওয়াহ।

এরপর ১৯৯৯ সালে বার্মিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স টুডর ৯৯ রানে অপরাজিত ছিলেন। একই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলকের ক্যারিয়ারেও। ২০০২ সালে সেঞ্চুরিয়নে শ্রীলংকার বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন এ প্রোটিয়া কিংবদন্তি।

পোলকের সতীর্থ অ্যান্ড্রু হল ২০০৩ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত থেকেও ১ রানের জন্য সেঞ্চুরি পাননি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও ২০১৭ সালে কিংস্টনে উইন্ডিজের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন। 

এছাড়াও ১৯৯ রানে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ের মহাতারকা অ্যান্ডি ফ্লাওয়ার (২০০১) এবং শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটে ২৯৯ রানে অপরাজিত ছিলেন একজনই। তিনি স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩২ সালে অ্যাডিলেড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই কীর্তি গড়েন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!