ক্যারিয়ারের লম্বা একটা সময় রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়েছেন রোনালদো। ফলে লসব্ল্যাঙ্কোস সমর্থকদের মুখ থেকে মেসির প্রশংসা বের করা কঠিনই বটে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজ গুণে সেই যোগ্যতা অর্জন করেছেন।
সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে ভক্তদের প্রশ্নের মুখে পড়েন নাদাল। তাকে জিজ্ঞেস করা হয়- মেসি আর রোনালদোর মধ্যে কে সেরা? কোনো রাখঢাক না করেই নাদাল বলেন, ‘আমার দৃষ্টিতে মেসি রোনালদোর চেয়ে এগিয়ে। তবে আমি কিন্তু রিয়াল মাদ্রিদের সমর্থক।’
.png)
স্প্যানিশ লিগের সুবাদে মেসি আর রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন নাদাল। রিয়াল সমর্থক হিসেবে তিনি রোনালদোর পক্ষ নেবেন- এটাই স্বাভাবিক। কিন্তু ফুটবলের সমস্ত ট্রফি জয় করা মেসিকে সেরা বলতে তিনি পিছপা হলেন না।
টেনিস দুনিয়াতে এতদিন রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচকে নিয়ে আলোচনা হতো। তাদের মাঝে কে সেরা? ফেদেরার অবসর নেয়ায় এখন এই প্রতিযোগিতা চলছে নাদাল আর জোকোভিচের মাঝে। ঠিক যেন মেসি-রোনালদোর মতো।