ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির নেতৃত্বে নামছে মিয়ামি, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ২৫ জুলাই ২০২৩
মেসির নেতৃত্বে নামছে মিয়ামি, খেলা দেখবেন যেভাবে
ছবি- সংগৃহীত

ইন্টার মিয়ামির জার্সি গায়ে জড়িয়ে অভিষেক স্মরণীয় করে রেখেছেন লিওনেল মেসি। এরপরই ক্লাবটি তাকে অধিনায়ক ঘোষণা করে। ফলে ক্লাবটির পরের ম্যাচগুলো থেকে নেতৃত্ব দেবেন এলএমটেন।

বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন মেসি। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও এই ম্যাচে শুরু থেকেই দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ অধিনায়ককে। 

মিয়ামিতে যোগ দেওয়ায় মেসির খেলা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। অবশ্য বাংলাদেশ থেকেও মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মিয়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।

Advertisement

বুধবারের ম্যাচে মেসির সঙ্গে সার্জিও বুস্কেটসকেও শুরু থেকে দেখা যাওয়ার কথা জানিয়েছেন মায়ামির কোচ টাটা মার্টিনো। 

তিনি বলেন, ‘এটা বলাই যায়, লিও (মেসি) এবং বুসি (বুস্কেটস) দুজনই আরো বেশি সময় খেলার সুযোগ পাবে। আর আমি মনে করি তারা যদি আরো বেশি খেলার সময় পায় তাহলে আমাদেরও দারুণ পরিবর্তন আসবে। তারা হয়ত শুরু থেকেই খেলবে। আমরা সবাই জানি, যখন লিও শুরু করে তখন পুরো ৯০ মিনিট খেলার জন্যই শুরু করে।’

বুধবারের এই ম্যাচে জয় পেলে নতুনভাবে শুরু হওয়া লিগ কাপের নকআউট পর্ব সরাসরি নিশ্চিতের সুযোগ থাকবে ইন্টার মিয়ামির। এ আসরের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছিলেন মেসি-বুসকেটসরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!