বুধবার রাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে মাঠে নামে মন্ট্রিয়েল টাইগার্স। যেখানে ব্যাটিংয়ে-বোলিংয়ে দাপট দেখিয়েছেন সাকিব। কিন্তু দাপুটে পারফরম্যান্সের পরও দলকে জেতাতে পারেননি টাইগারদের টি-২০ দলপতি।
এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে উলভস। যেখানে বেশ মিতব্যায়ী বোলিং করেছেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন এ বাঁহাতি স্পিনার।
.png)
ছোট লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন টাইগার্স ওপেনাররা। ৩২ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরলে দলের হাল ধরেন সাকিব এবং দিলপ্রিত সিং। এই দুইজনের ব্যাটে জয়ের পথেই এগোচ্ছিল দল। কিন্তু ২১ বলে ২৮ রান করে সাকিব সাজঘরে ফিরলে আবারো পথ হারায় দল।
শেষদিকে দিপেন্দ্র সিং আইরি চেষ্টা করেছেন কিন্তু সেটা কেবলই জয়ের ব্যবধান কমিয়েছে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকেও এসেছে ২৮ রান। শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে ১২৮ রানে থামে টাইগার্সদের ইনিংস। তাতে ১৫ রানের জয় পায় উলভস।