ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ঘুম থেকে উঠেই মেসিকে দেখতে যাই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ২৯ জুলাই ২০২৩
‘ঘুম থেকে উঠেই মেসিকে দেখতে যাই’
ছবি- সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপে জাদুর ট্রফি উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসি। এরপরই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর ইউরোপের ক্লাব ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

এমএলএসে ইন্টার মিয়ামির জার্সি গায়ে জড়িয়েছেন মেসি। এরপর ক্লাবটির হয়ে লিগস কাপে দুটি ম্যাচও খেলেছেন তিনি। যেখানে অ্যাসিস্ট করার পাশাপাশি তিনটি গোলও করেছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ইন্টার মিয়ামির সহ-মালিক ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম। তার মতে, মেসির মিয়ামিতে যোগদান গোটা যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেই সবচেয়ে বড় দলবদলের ঘটনা।

Advertisement

সম্প্রতি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’কে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বেকহ্যাম। 

তিনি বলেন, মেসিকে নিয়ে আসা ইন্টার মিয়ামির জন্য বিশেষ এক অর্জন। তিন বছর বয়সী একটা দলে বিশ্বকাপ জয়ের পরের বছরেই মেসির মত ফুটবলার পাবো, সেটা কখনোই ভাবতে পারিনি। অনুভূতিটা এমন যেন আমরা সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সর্বকালের সেরা ফুটবলারকে দলে আনছি।’

মেসিকে মিয়ামিতে পেয়ে এখনো ঘোরের মধ্যেই আছেন বেকহ্যাম। তার মতে, মিয়ামিতে মেসির আগমন অন্যতম সেরা অর্জন। ও কয়েক দিন হলো এখানে এসেছে। আমি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় ওর সঙ্গে দেখা করতে যাই। নিজেকে বিশ্বাস করাতে চাই যে এটা সত্য।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!