ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সের শক্তির কাছে ব্রাজিলের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ২৯ জুলাই ২০২৩
ফ্রান্সের শক্তির কাছে ব্রাজিলের হার
ছবি- সংগৃহীত

নারী ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাজিল। এ আসরের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাসিদের শক্তির কাছে রীতিমতো অসহায় ছিল সেলেসাও নারীরা।

শনিবার অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-ফ্রান্স। এ ম্যাচে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এ জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ফরাসিরা। অন্যদিকে এক জয় ও একটিতে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে নেইমারের দেশের মেয়েরা।

এ ম্যাচে শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে ফ্রান্স। ম্যাচের ৫৫ শতাংশ বল ফ্রান্স ও ৪৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল। আর ১৯ শটের ৭টি লক্ষ্যে রাখে ফরাসিরা। আর ১১টির মধ্যে মাত্র ২টি শট লক্ষ্যে রাখে সেলেসাও মেয়েরা।

Advertisement

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দু’দলই ফাউলের বন্যা বইয়ে দিয়েছে। ১৩টি ফাউল করে ৩ হলুদ কার্ড দেখেছে ফ্রান্স এবং ১০ ফাউলে ১টি হলুদ কার্ড দেখতে হয়েছে ব্রাজিলকে। 

ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। যদিও দ্বিতীয়ার্ধে সে গোল শোধ করেছিল ব্রাজিল। কিন্তু ম্যাচের শেষভাগে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ঠিকই জয় তুলে নেয় প্যারিসিয়ানরা।

সন্ধ্যায় পানামা ও জ্যামাইকার ম্যাচ ড্র হলে ব্রাজিল শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই উঠে যাবে শেষ ষোলোতে। আর জ্যামাইকা জিতলে ব্রাজিলকেও শেষ ম্যাচে পেতে হবে পূর্ণ ৩ পয়েন্ট। ফ্রান্সের পরের ম্যাচ ড্র হলেই চলবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!