ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমার আইডল রোনালদো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৩, ২৯ জুলাই ২০২৩
‘আমার আইডল রোনালদো’
ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ৭ নম্বর জার্সিতে অসংখ্য স্মরণীয় ম্যাচ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির কিংবদন্তিদের মধ্যে অন্যতম তিনি। তবে এখন আর ক্লাবটিতে নেই সিআর সেভেন। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের জার্সিতে মাঠ মাতাচ্ছেন এ পর্তুগিজ সুপারস্টার।

এখন লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাঝ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্বাভাবিকভাবেই কিংবদন্তির জার্সিটি নিজের গায়ে জড়ানোর সুযোগ পেলেন ভিনি। 

রিয়াল মাদ্রিদের সাত নম্বর জার্সি পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভিনিসিয়ুস। সতীর্থ রদ্রিগোর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ক্রিস্টিয়ানো তার আইডল। 

Advertisement

ভিনির ভাষ্য, ‘এই জার্সি পাওয়ায় আমি কৃতজ্ঞা। অনেক কিংবদন্তি প্লেয়ার এটা পরেছেন। আমার জন্য এটা অনেক বড় বিষয়।’ 

ভিনি আরো বলেন, ‘এই জার্সিটা আমার ছোটবেলা থেকে পছন্দ। আমি রোনালদোকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তার অনেক ভিডিও দেখেছি। ক্লাবে তিনি একটা নতুন যুগের শুরু করে দিয়ে গেছেন। আমার জন্য তিনি আইডল। রোনালদো অনেক শিরোপা জিতেছেন, তার কাছাকাছি যাওয়াও আমার জন্য বড় অর্জন।’

প্রসঙ্গত, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনি। প্রথম তিনটি মৌসুম ধুঁকলেও এখন নিয়মিত গোলস্কোরার তিনি। শেষ দুই মৌসুমে ২০ বা তার বেশি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২১-২২ মৌসুমে ২২ গোলের পাশাপাশি ২০ অ্যাসিস্ট, ২০২২-২৩ মৌসুমে ২৩ গোল ও ২১ অ্যাসিস্ট করেছেন ২৩ বছর বয়সী তারকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!