ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার ক্যামেরাম্যানকে পানি ছুড়ে মারলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৭, ২৯ জুলাই ২০২৩
এবার ক্যামেরাম্যানকে পানি ছুড়ে মারলেন রোনালদো
ছবি- সংগৃহীত

সৌদি আরবে পাড়ি দেওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বিতর্কই যেন বেশি পছন্দ পতুর্গিজ তারকার। আর এজন্যই হয়তো মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে পানি ছুড়ে মারলেন সিআর সেভেন।

শুক্রবার রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের 'সি' গ্রুপের ম্যাচে আল নাসরের মুখোমুখি হয় আল শাবাব। এ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ৬২ মিনিটে মাঠে নামেন তিনি। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি। এতে দলকে এনে দিতে পারেননি কাঙ্খিত জয়। যদিও পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল শাবাব। 

Advertisement

ম্যাচ শেষ হওয়ার পর পর্তুগিজ সুপারস্টার হতাশা প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। তখন এক স্টাফের কাছ থেকে পানির বোতল নিয়ে এক চুমুক পানি পান করেন। কাছেই এক ক্যামেরাম্যান তার দিকে ক্যামেরা তাক করে ছিলেন। বিরক্ত হয়ে তার দিকে পানি ছুড়ে মেরে তাকে একা থাকতে দিতে বলেন। ক্যামেরাম্যান তখন ক্যামেরা নিয়ে মাঠের দিকে চলে যান।

ম্যাচ শেষে ফেসবুকে নিজের দুটি ম্যাচের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রুপ পর্বে কঠিন প্রথম ম্যাচ! আরো দুই ম্যাচ আছে। আমরা লড়াই জারি রাখব।’

এই টুর্নামেন্টে আল নাসর পরের ম্যাচ খেলবে মোনাস্তিরের বিপক্ষে। রোনালদোরা সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে ১৪ আগস্ট, ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!