ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুপুরে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ২ আগস্ট ২০২৩
দুপুরে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা
ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে গড়িয়েছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। যেখানে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার মেয়েদের। আসরের প্রথম ম্যাচটি ইতালির বিপক্ষে হার এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করেছে আলবিসেলেস্তে নারীরা।

স্বাভাবিকভাবেই ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই। পরের রাউন্ড নিশ্চিত করতে এ ম্যাচটি অবিশ্বাস্যভাবেই জিততে হবে মেসি-ডি মারিয়াদের দেশের মেয়েদের।

বুধবার আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী সুইডেন। যারা আগের ম্যাচে ইতালিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। এই ম্যাচে আর্জেন্টিনা শুধু জিতলেই হবে না, জিততে হবে অনেক গোলের ব্যবধানে। নিউজিল্যান্ডের এফএমজি স্টেডিয়াম ওয়াইকাটোতে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে।

Advertisement

‘জি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে সুইডেন। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইতালি। আর দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার সংগ্রহ ১ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে থেকে তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকার নারীরা। 

একই প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটিতে যাতে কোনোভাবেই জয় না পায় ইতালি। দক্ষিণ আফ্রিকা জিতলেও যাতে নূন্যতম ব্যবধানে জিতে। অর্থাৎ সেটা ১-০ গোলে।  

অন্যদিকে ইতালি যদি ড্র করে সেটাও যেন ১-১ ব্যবধানে হয়। তবে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো আর্জেন্টিনাকে নিজেদের শেষ ম্যাচে সুইডেনকে বড় ব্যবধানে হারাতে হবে। অর্থাৎ সেটা ৩-০, ৪-০ কিংবা ৫-০ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!