ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে বোর্ডের ওপর মন খারাপ তামিমের!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ২ আগস্ট ২০২৩
যে কারণে বোর্ডের ওপর মন খারাপ তামিমের!
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তার মাঠে নামা নির্ভর করছে ফিটনেসের ওপর। এদিকে আর কয়টা দিন পর শুরু হবে এশিয়া কাপ। ফলে ঘুরে-ফিরে আসে নেতৃত্বের প্রসঙ্গে। তামিম খেলবেন কিনা সেটা জানালে নির্বাচকদের সুবিধা হবে বলে মনে করেছেন কেউ কেউ। সেক্ষেত্রে এটার সমাধান দিতে পারেন শুধু তামিমই।  

জানা যাচ্ছে. আগামী দুই একদিনের মধ্যে তামিমের সঙ্গে কথা বলতে পারেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

দেশের একটি গণমাধ্যমের খবর অনুযায়ী, ওয়ানডে অধিনায়ক তামিম হলেও তাকে পাশ কাটিয়ে নানা বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেন বোর্ডের শীর্ষ কর্তারা। যা ভালোভাবে নেননি তামিম।   

Advertisement

এছাড়াও নানা সময়ে বিসিবি সভাপতি পাপন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কিংবা খেলোয়াড়দের অনেকেই তামিমের চেয়ে সাকিবকে বেশি গুরুত্ব দেন বেশি। এটাকে প্রটোকল ভাঙা মনে করেন তামিম।  বাংলাদেশের এই ওপেনার মনে করেন সবাই প্রটোকল অনুসরণ করুক।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!