ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তামিম না খেললে অধিনায়ক কে, জানালেন পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ২ আগস্ট ২০২৩
তামিম না খেললে অধিনায়ক কে, জানালেন পাপন
তামিম ইকবাল

লন্ডন থেকে চিকিৎসা শেষে সদ্যই দেশে ফিরেছেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মাঠে ফেরা এখনো ঝুলে আছে তার ফিটনেসের ওপর। বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায়ও তার বসার কথা আছে।

দেশের ক্রিকেটে এমন পরিস্থিতিতে তামিমের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেন, আমরা শতভাগ নিশ্চিত এখন পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, ও (তামিম) কখন থেকে খেলবে বা খেলতে পারবে।

এরপর তিনি বলেন, এ বিষয় আমরা এখন পর্যন্ত জানি না। ও ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবশ্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এইগুলো না জেনে কিছু মন্তব্য করা কঠিন।

তামিম না খেললে কে অধিনায়ক হবেন এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে।

তবে তামিমের পরিকল্পনা জানাটা গুরুত্বপূর্ণ বলছেন পাপন। তিনি বলেন, সবার আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে তারা। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে তা জানতে হবে।

পাপন আরো বলেন, ওর সঙ্গে আলাপ না করে কিছু বলাটা কঠিন। আমাদের সঙ্গে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর ওপর প্রেশারইজড করতে চাই না।

এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে পাপন বলেন, আমি বলছি যে, কোচ ও অধিনায়ক দুইজনের মতামত নিয়ে এরপর স্কোয়াড ঘোষণা করো। একটা পাঠিয়ে দিলে এরপর এটা নিয়ে কোচ বলবে, এটা হলো কেন বা অধিনায়ক বলবে এটা হলো না কেন। যাই হোক, একবারে সবার সঙ্গে কথা বলে স্কোয়াড ঘোষণা করে দাও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!