ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩

পরিবারের তিনজকে হারানোর শোক নিয়ে যা করলেন থেম্বি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ৩ আগস্ট ২০২৩
পরিবারের তিনজকে হারানোর শোক নিয়ে যা করলেন থেম্বি
ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে শুরু হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। যেখানে একের পর এক অঘটন দেখছে ফুটবলপ্রেমীরা। বিশ্বমঞ্চ থেকে একই দিনে বিদায় নিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এমনকি র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের সঙ্গে হারতে হচ্ছে শক্তিশালী দেশগুলোকে।

বুধবার ইতালি-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও এমন অঘটন দেখেছে ফুটবল বিশ্ব। এদিন শক্তিশালী ইতালিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এতে শেষ ষোলো নিশ্চিত করেছে প্রোটিয়া নারীরা।

আপনজন হারানোর কষ্ট বুকে চেপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক থেম্বি কাগাতলানার। ইতালির বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে জয়সূচক গোলটি আসে তার পা থেকেই।

Advertisement

শেষ ষোলোয় উঠে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জানালেন, তার জীবনের মর্মান্তিক গল্প। 

তিনি বলেন, ‘আমি খুব আবেগী হয়ে পড়েছি। গত তিন সপ্তাহে আমি পরিবারের তিন সদস্যকে হারিয়েছি। আমি বাড়ি ফিরে যেতে পারতাম, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি সতীর্থদের সঙ্গে থাকার। কারণ আমার এখানে থাকাটা গুরুতপূর্ণ ছিল। ’

ইনজুরি থেকে ফিরেছেন খুব বেশিদিন হয়নি। গোড়ালিতে চোট পেয়ে ১০ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান কাগাতলানা। 

গত মে মাসে খেলায় ফিরে বিশ্বকাপের জন্য ব্যাকুল হয়ে ছিলেন তিনি, ‘গুরুতর এক ইনজুরি থেকে ফিরে এসেছি আমি এবং প্রতিটি মেয়ে যারা কি-না এখানে খেলতে চায়, দক্ষিণ আফ্রিকার হয়ে ইতিহাস গড়তে চায়, তাদের জন্য দেশের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম আমি। এটা সবার প্রাপ্য। ’

থেম্বি আরো বলেন, ‘শুধুমাত্র নিজের জন্য নয়, দেশে থাকা ৬৩ মিলিয়ন মানুষ ও এখানে (ওয়েলিংটনে) থাকা সবার জন্য প্রত্যেকবার আমি এই জার্সি পরি। আমি শুধু নিজেকে প্রতিনিধিত্ব করি না। ক্লাবসহ পরিবার ও মেয়েদেরও প্রতিনিধিত্ব করি। আমরা এখানে যা করেছি... তা এখনো সত্যি মনে হচ্ছে না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!