ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন করে রোনালদোকে টপকে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ৩ আগস্ট ২০২৩
নতুন করে রোনালদোকে টপকে গেলেন মেসি
ছবি- সংগৃহীত

দু’দিন আগেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছিলেন লিওনেল মেসি। এবার আরেক রেকর্ডে পর্তুগিজ তারকাকে টপকে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বৃহস্পতিবার সকালে লিগস কাপে নগর প্রতিদ্বন্দ্বি অর‌ল্যান্ডো সিটির মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। যেখানে জোড়া গোলের দেখা পেয়েছেন লিও। আগের ম্যাচেও জোড়া গোল করেন তিনি। এতে রোনালদোর নতুন একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন এলএমটেন।

মেসির বর্তমান জোড়া গোলের সংখ্যা ২১২টি। এর আগে ২১১টি জোড়া গোল করে সবার ওপরে ছিলেন রোনালদো। স্বাভাবিকভাবেই রেকর্ডটি এখন মেসির ডেরায়। 

Advertisement

অবশ্য হ্যাটট্রিকের সংখ্যায় এগিয়ে রোনালদোই। ৬২ ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেসি হ্যাটট্রিক পেয়েছেন ৫৭ ম্যাচে।

এর আগে মঙ্গলবার ফুটবলারদের নিয়ে নতুন একটি রেকর্ডের তালিকা প্রকাশ করে গিনেস বুক কর্তৃপক্ষ। যেখানে ৪১টা রেকর্ড নিয়ে সবার ওপরে আছেন মেসি। এক রেকর্ড কম নিয়ে দুইয়ে অবস্থান রোনালদোর। আর সেরা তিনে আছেন রবার্ট লেভানদোভস্কি, তার রেকর্ড সংখ্যা মাত্র ৯। চারে থাকা কিলিয়ান এমবাপ্পের ৫ ও পাঁচে নেইমার জুনিয়রের ৪টি রেকর্ড রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!