ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে তামিমের ওপর মেজাজ খারাপ পাপনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬, ৪ আগস্ট ২০২৩
যে কারণে তামিমের ওপর মেজাজ খারাপ পাপনের
ছবি- সংগৃহীত

তামিম ইকবালের কোমরের সমস্যা বেশ পুরোনো। এ যন্ত্রনা থেকে রেহাই পেতে চিকিৎসকেরও শরণাপন্ন হয়েছিলেন। তবে সুফল পাননি। সবশেষ লন্ডনে গিয়ে কোমরে দুটি ইনজেকশন নিয়েছেন তিনি। এরপর দেশে ফিরেছেন। কিন্তু তামিমের ওপর মেজাজ খারাপ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের!

বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি পাপনের সঙ্গে ‘বিশেষ’ বৈঠক শেষে টাইগারদের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। এ সময় তার পাশে বসা ছিলেন বিসিবি বস পাপন।

তামিমের অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, তামিম কিন্তু ঢাকা থেকে এমআরই, স্ক্যান করেছে। আমার জানা মতে ভারতে, ব্যাংককে করেছে। নিজ থেকে লন্ডনে করিয়েছে। ওর অনেকবারই করা হয়েছে। এবার প্রথম দুবাই থেকে সে একটা রিপোর্ট পাঠিয়েছে আমাকে।’

Advertisement

তিনি বলেন, ‘ওই রিপোর্টে প্রথম আমি দেখি ওর (তামিম) একটা সমস্যা আছে। প্রথমেই ওকে বলেছি, তুমি (সিনিয়র চিকিৎসক) দেবাশীষসহ আমাকে তিনজন এক সঙ্গে কনফারেন্স করে বলো, আমাকে কেন এটা (আগে) বলা হলো না?’ 

পাপনের পাশেই থাকা তামিম যোগ করলেন, ‘২০২২ সালের নভেম্বরে আমার সমস্যাটা পাপন ভাইকে জানিয়েছিলাম। আমি আগে কখনো রিপোর্ট পাপন ভাইকে পাঠাইনি। (চার-পাঁচ দিন আগে) যখন প্রথম পাঠাই, তখন তিনি জানতে চাইলেন, আমাকে আগে কেন জানানো হয়নি? এটা নিয়ে আজ (গতকাল) অনেক আলোচনা করেছি। এটা আর কারো সঙ্গে হওয়া উচিত না।’ 

বিসিবি সভাপতি এখানে হতবাকই হয়েছেন। তিনি বলেন,  ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল ওর কাছ থেকে রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আরও তদন্ত করে বের করা দরকার। যেভাবে আমাদের উপস্থাপনা করা হয়েছে, বাস্তবতার সঙ্গে পার্থক্য আছে। ভবিষ্যতে যেন এটা আর না হয়, সেটা নিয়ে বসব।’ 

পাপনের কথায়, ২০২২ সালে যদি এটা হয়ে থাকে,এত দিনে ভালো হয়ে যাওয়ার কথা, যদি  ঠিকঠাক চিকিৎসা হলে। কোনো না কোনা ভাবে এটা নিয়ে অবহেলা করা হয়েছে। এ কারণে আজ এত দিন পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে এটা আমাদের শুনতে হচ্ছে। আগে থেকে শুনলে এমনটা হয়তো হতো না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!