ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাপনের বাসায় তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৬, ৩ আগস্ট ২০২৩
পাপনের বাসায় তামিম
ছবি- সংগৃহীত

টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় প্রবেশ করেছেন তামিম। গুঞ্জন রয়েছে, বৈঠকে এশিয়া কাপে তামিম অধিনায়কত্ব নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এর আগে বৃহস্পতিবার কঠোর গোপনীয়তার সঙ্গে তামিম ও পাপনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাত ৮টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিসিবি। 

অবশ্য বৈঠকের আলোচনার বিষয়ে সারাদিন তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে সন্ধ্যা নাগাদ বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সংবাদ সম্মেলন করা হবে।

Advertisement

গেল মাসে নাটকীয় অবসর ইস্যুর পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে আলাপ রয়েছে। আর সেই আলাপের ওপরই অনেক কিছু নির্ভর করবে বাঁ-হাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই আলাপেই বসেছেন তামিম। এরপর বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কিছু একটা জানানোর জন্য সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় বিসিবি।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে মনোযোগী বিসিবি। তাই এই মেগা আসরের দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। 

আজ অনুষ্ঠিত হয়েছে টাইগার ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট। যেখানে ১৯.৫ স্কোর নিয়ে শীর্ষে আছেন নাজমুল হাসান শান্ত। অন্যদিকে চিকিৎসা শেষে সদ্যই দেশে ফিরেছেন তামিম। তবে টাইগারদের এই ওয়ানডে অধিনায়কের মাঠে ফেরা এখনও ঝুলে আছে তার ফিটনেসের ওপর।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!