বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ‘বিশেষ’ বৈঠক করেন তামিম ইকবাল। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানডে দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই টাইগারদের নতুন অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এবার সে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের সাবেক পেসার নাজমুল হোসেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সামনে বড় টুর্নামেন্ট আছে, সেই হিসেবে এশিয়া কাপ এবং বিশ্বকাপ ঘিরে সাকিবকে দিলেই ভালো হয়।’
.png)
নাজমুল আরো বলেন, ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপ এবং এশিয়া কাপের যে দলটা আছে সেটা বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই। যেসব খেলোয়াড়রা আছে ওরা কিন্তু দুই আড়াই বছর ধরে খেলছে। আর সাকিব সবকিছু তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। এ কারণে সাকিব হলে সবথেকে ভালো হবে ওর কাছে কোনো সমস্যা না, সবকিছু সে দ্রুতই আয়ত্ত করতে পারে।’