ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডি মারিয়া জাদুতে চ্যাম্পিয়ন বেনফিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ১০ আগস্ট ২০২৩
ডি মারিয়া জাদুতে চ্যাম্পিয়ন বেনফিকা
ছবি- সংগৃহীত

চলতি দলবদলে ইতালি জায়ান্ট জুভেন্টাস ছেড়ে সাবেক ক্লাব বেনফিকাতে পাড়ি দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগালের ক্লাবে ফিরেই পুরোনো ছন্দে ফিরেছেন তিনি। এবার দুর্দান্ত গোল করে বেনফিকাকে মৌসুমের প্রথম ট্রফি জয়ের স্বাদ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

বুধবার আভেইরো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে পর্তুগালের সুপার কাপের ফাইনালে পোর্তো এফসির মুখোমুখি হয়েছিল বেনফিকা। যেখানে পোর্তোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ডি মারিয়ার দল। এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন ৩৫ বছর বয়সী ডি মারিয়া।

ম্যাচের শুরু থেকেই দু’দলের মধ্যে চলে হাড্ডহাড্ডি লড়াই। তবে প্রথমার্ধে গোলের মুখ দেখেনি কোনো দলই। ফলে গোল শূন্য ড্রয়ে মাঠ ছাড়তে হয় পোর্তো ও বেনফিকাকে।

Advertisement

পোর্তোর জালে বল পাঠিয়ে ডি মারিয়ার উল্লাস। ছবি- সংগৃহীত

বিরতির পর গোলের দেখা পেতে বেনফিকার সময় লাগে মাত্র ১৬ মিনিট। ম্যাচের ৬১তম মিনিটে বেনফিকাকে প্রথম লিড এনে দেন ডি মারিয়া। অর্কুন কোকসুর বাড়ানো বল তিনি পোর্তোর ডি-বক্সের ভেতরে পেয়ে যান। সেখান থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

ম্যাচের ৬৮তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পিটার মুসা। এরপর পোর্তো ব্যবধান কমানো তো দূরে থাক, উল্টো ম্যাচের শেষ মিনিটে লাল কার্ড খেয়ে বসেন ডিফেন্ডার পেপে। 

প্রতিপক্ষ ফুটবলারকে পেছন থেকে লাথি মারায় রেফারি কার্ড দেখাতে দেরি করেননি। পরাজয় নিয়ে মাঠ ছাড়ার আগেই ডি মারিয়ার সাবেক এই রিয়াল মাদ্রিদ সতীর্থ ড্রেসিংরুমে ফিরে যান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!