গত বছরের আগস্টে হঠাৎই কিউইদের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান বোল্ট। এরপর জাতীয় দলের জার্সিতে কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি তিনি। যেভাবে জাতীয় দল থেকে দূরে ছিলেন ঠিক সেভাবেই ফিরে এলেন এ বাঁ-হাতি পেসার।
পরপর দু’টি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন ট্রেন্ট বোল্ড। কিন্তু আশা জাগিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। ২০১৫ বিশ্বকাপের পর ২০১৯ বিশ্বকাপ। দুটিতেই রানার্সআপ নিউজিল্যান্ড। প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা। গতবার হেরেছে ইংল্যান্ডের কাছে।
.png)
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন। আসন্ন বিশ্বকাপ নিয়ে বোল্ট বলেন, ‘দলে ফেরা এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য কাজ করার বিষয়টি আমার মাথায় সব সময়ই ছিল। সেখানে (বিশ্বকাপে) ইতিহাস জড়িয়ে আছে।’
তিনি বলেন, ‘গত আসরে আমাদের যাত্রা খুবই রোমাঞ্চকর ছিল। তাই এবার খেলার জন্য উন্মুখ হয়ে আছি এবং আশা করি, বড় ভূমিকা রাখতে পারব। আমি স্রেফ ভাবছি, চকচকে ট্রফিটি উঁচিয়ে ধরার কথা, ৪ বছর আগে যেটার খুব কাছে ছিলাম আমরা। এটাই সবচেয়ে বড় লক্ষ্য।’