ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিষ্যর খবর নিতে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ১২ আগস্ট ২০২৩
শিষ্যর খবর নিতে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার কোচ
ছবি- সংগৃহীত

গ্রীষ্মকালীন দলবদলে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে প্রিয় শিষ্য মেসির সঙ্গে সাক্ষাৎ হয়নি লিওনেল স্কালোনির। তাই এবার শিষ্যর খেলা দেখতে সরাসরি যুক্তরাষ্ট্রে হাজির হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ কোচ। 

শনিবার ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে হাজির হয়ে ইন্টার মায়ামি ও শার্লট এফসি মধ্যকার ম্যাচটি উপভোগ করেছেন স্কালোনি। লিগস কাপের শেষ আটের এই ম্যাচে ৪-০ গোলে জিতেছে মায়ামি। যেখানে স্কালোনির শিষ্য মেসিরও একটি গোল আছে।

Advertisement

এদিন পেনাল্টি থেকে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারতেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু নিজে স্পট কিক না নিয়ে সুযোগ দেন সতীর্থ জোসেফ মার্টিনেজকে। ম্যাচের শেষ মুহূর্তে গোল করেন মেসি। বাঁ পায়ের দারুণ গোলে ব্যবধান ৪-০ করেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

মায়ামির জার্সিতে ৫ ম্যাচেই গোল করেছেন মেসি। ক্লাবটির জার্সিতে তার মোট গোলসংখ্যা এখন ৮টি।

সামাজিক মাধ্যম টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মেসির মায়ের সঙ্গে বেশ খোজমেজাজে গল্প করতে দেখা গেছে স্কালোনিকে।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘লিওকে (মেসি) দেখতে আমি সপরিবারে এখানে এসেছি। আমি দেখেছি, সে এখানে খুবই সুখী। আর সে যখন খুশি থাকে তখন অন্যদের চেয়ে ভিন্নভাবে সবকিছু করে থাকে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!