নেইমারের সৌদিতে যাওয়ার গোমর ফাঁস
নেইমারের সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার খবর অনেকটা নিশ্চিতই ছিল। তবুও বিষয়টি নিয়ে নানা গুঞ্জন রটেছিল। মঙ্গলবার সৌদিতে পা রেখে সব গুঞ্জনকে তুরি মেরে উড়ে দিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, আল হিলালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ব্রালিলিয়ান সুপারস্টার বলেন, ‘আমি সৌদি আরবে আছি, আমি আল হিলালি।’
আল হিলালের জার্সিতে নেইমারকে দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে নির্দিষ্ট লক্ষ্য নিয়েই সৌদিতে পাড়ি দিয়েছেন তিনি। মূলত ইতিহাস গড়তেই সৌদিতে পাড়ি দিয়েছেন ৩১ বছর বয়সী এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তার দাবি, নতুন ইতিহাস গড়তে সৌদি আরবে যাচ্ছেন তিনি।
.png)
মঙ্গলবার আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন নেইমার। আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। চাইলে ক্লাবটির সঙ্গে আরো একবছরের মেয়াদ বাড়াতে পারবেন বার্সা ও পিএসজির হয়ে খেলা এ ফুটবলার।
বিট্রিশ সংবাদমাধ্যম বিসিবির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯ কোটি ইউরোর চুক্তিতে আল হিলালে পাড়ি দিয়েছেন নেইমার। সঙ্গে মোটা অঙ্কের বোনাসও পাবেন তিনি।
বিসিবির তথ্য অনুযায়ী, পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পেতেন নেইমার। আর সৌদিতে বছরে ১৫ কোটি ইউরো আয় করতে পারবেন তিনি। যা পিএসজির তুলনায় ৬ গুণ বেশি।
এদিকে পিএসজির নতুন কোচ লুইস এনরিকের কারণেই নাকি প্যারিস ছেড়েছেন নেইমার। কেননা নতুন মৌসুমে কোচের পরিকল্পনাতে ছিলেন না নেইমার। ফলশ্রুতিতে শনিবার (১২ আগস্ট) লরিয়ের বিপক্ষে প্যারিসিয়ানদের একাদশে ছিলেন না এ ব্রাজিল তারকা।
সৌদি ক্লাবে নাম লেখানো পর নেইমার বলেন, ‘ইউরোপে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু আমি বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি। নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লেখার জন্যই সৌদিতে যাচ্ছি।’