ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ফিফা নারী ফুটবল বিশ্বকাপ

মেসিকে অনুকরণ করলেন বিশ্বকাপজয়ী জেনিফার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ২১ আগস্ট ২০২৩
মেসিকে অনুকরণ করলেন বিশ্বকাপজয়ী জেনিফার
ছবি- সংগৃহীত

প্রথম কোনো কিছু জয়ের আনন্দ স্বাভাবিকভাবে একটু বেশিই হয়। আর সেই আনন্দ যদি বিশ্বকাপ জয়ের মতো কিছু হয় তাহলে তো কোনো কথায় নেই। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে যেন সেই বার্তায় দিলেন স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসো।

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই অধরা বিশ্বকাপ নিয়ে তার আবেগ খানিকটা বেশিই ছিল। এজন্য বিশ্বকাপ জয়ের রাতে নিজের বাহুতে ট্রফি জড়িয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে ঘুমানোর কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন মেসি। এবার একই পথে হাঁটলেন হারমোসো। ছবি দেখে তাদের আবেগটা অনুমান করা মোটামুটি সহজ। দু’জনের কাছেই ব্যাপারটা একই, অনেকটা আবেগ আর অনেক সাধের বিশ্বকাপকে এক মুহূর্তের জন্যও হাতছাড়া করতে চান না মেসি এবং হারমোসো। সামাজিক যোগাযোগমাধ্যমে হারমোসোর এই ছবি বেশ ভাইরাল হয়েছে।

Advertisement

হারমোসো অবশ্য আরেকটি ঘটনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সেটি হলো পুরষ্কার বিতরণী মঞ্চে তার ঠোঁটে চুমু খেয়েছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। 

সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর হারমোসোকে জিজ্ঞেস করা হলে তখন বিরক্তি প্রকাশ করেছিলেন। নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ 

যদিও এখন হারমোসো রুবিয়ালেসের পক্ষে কথা বলেছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের আনন্দে স্বত: স্ফূর্তভাবেই এটা (চুম্বন) হয়েছে।’ 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!