ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তৃতীয় সন্তানে আলোকিত তাসকিনের ঘর, বাবা হলেন ফের

স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১, ২৪ আগস্ট ২০২৩
তৃতীয় সন্তানে আলোকিত তাসকিনের ঘর, বাবা হলেন ফের
সংগৃহীত ছবি

তৃতীয়বারের মতো সন্তানের বাবা হলেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আলো করে এসেছে আরো এক কন্যা সন্তান।

বুধবার রাতে তাসকিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন।

তৃতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া তাসকিন তার পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

Advertisement

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!