ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিশ্বকাপ স্কোয়াড বাছাই করলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ২৭ আগস্ট ২০২৩
ভারতের বিশ্বকাপ স্কোয়াড বাছাই করলেন সৌরভ
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। এবারের আসরের আয়োজক ভারত। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়েই মাঠে নামবেন রোহিত-কোহলিরা।

বিশ্বকাপের আসর বসতে এখনও ৩৯ দিন বাকি। তার আগেই বিশ্বকাপের খেলোয়াড় ও দলকে নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় ক’দিন আগেই বিশ্বকাপের চার ফাইনালিস্টের নাম জানিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এবার আসন্ন বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের স্কোয়াড বাছাই করলেন সৌরভ। যেখানে বাদ পড়েছেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসনের মতো ব্যাটাররা। তবে স্পিনারদের কেউ চোটে পড়লে সুযোগ পাবেন যুবেন্দ্র চাহাল, সেকথাও জানিয়েছেন তিনি।

Advertisement

এশিয়া কাপের জন্য ভারত যে দল ঘোষণা করেছে তার থেকে তিন জনকে বাদ দিয়েছেন তিনি। একই সঙ্গে তিন জন স্ট্যান্ডবাই ক্রিকেটারকেও রেখেছেন তিনি। ১৫ জনের কেউ চোট পেলে স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে কাউকে সুযোগ দেয়া হবে। 

বিশ্বকাপের জন্য গাঙ্গুলির ঘোষিত স্কোয়াড: রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!