নেপালের বোলিং আক্রমণ একদমই বিপদে ফেলতে পারেনি ভারতকে। বৃষ্টি আইনে নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে নাম লিখিয়েছে ভারত।
আর এ জয়ে ‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ করেছে রোহিত শর্মার দল। সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে শীর্ষে পাকিস্তান।
.png)
ভারতের দুই ওপেনার মিলেই খেলা শেষ করে দিয়েছেন। রোহিত শর্মা ৫৯ বলে ৬ চার আর ৫ ছক্কায় ৭৪ আর শুভমান গিল ৬২ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। ২০.১ ওভারে বিনা উইকেটে ১৪৭ করে ভারত। এর আগে ৪৮.২ ওভার খেলে নেপাল অলআউট হয়েছিল ২৩০ রানে।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল। ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন আসিফ শেখ এবং কুশল ভুরতেল।
দুইবার জীবন পাওয়া কুশল ৩৮ রানে আউট হন। অন্যদিকে ২২ বছর বয়সী আসিফ ৮৮ বলে তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি। মোহাম্মদ সিরাজের বলে বিরাট কোহলির তালুবন্দি হওয়ার আগে ৯৭ বলে ৮ চারে করেন ৫৮ রান।
পরের তিন ব্যাটার দুই অংকে যেতে না পারায় নেপালের ইনিংস দ্রুত শেষ হওয়ার আশংকা ছিল। কিন্তু ৭ম উইকেটে ৫৬ বলে ৫০ রানের দারুণ এক জুটি গড়েন সোমপাল কামি এবং দিপেন্দ্র সিং আইরি।
এদের মাঝে সোমপাল ৫৬ বলে ১ চার ২ ছক্কায় ৪৮, এবং দিপেন্দ্রে ২৫ বলে ৩ চারে ২৯ রান করেন। এছাড়া ছয়ে নামা গুলশান ঝা করেন ২৩ রান। ৪৮.২ ওভারে অলআউট হয় নেপাল। ৬১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৪০ রানে তিনটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা।