ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপে যেভাবে সুপার ফোরে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯, ৪ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপে যেভাবে সুপার ফোরে বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কঠিন এক সমীকরণ মাথায় রেখে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তা হলো ম্যাচ হারলেই এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে বিদায়। তবে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। জয় এসেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। 

আর এ বিশাল জয়ের পর কাগজে কলমে অন্তত সুপার ফোর নিশ্চিত করেই ফেলেছে সাকিব আল হাসান বাহিনী। এবার চোখ রাখা যাক সমীকরণে। 

বাংলাদেশের আগের ম্যাচে হেরে যাওয়ায় নেট রানরেট ছিল ঋণাত্মকের ঘরে। শূন্যের নিচে—মাইনাস দশমিক ৯৫১। এমন অবস্থায় দরকার ছিল বড় ব্যবধানের জয়। বাংলাদেশ সেটা পেয়েছে। জয়ের পর নেট রানরেট এখন দশমিক ৩৭৩। 

Advertisement

এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান।  বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচ শেষে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪। 

তবে বিপত্তি অন্য জায়গায়। এতবড় ব্যবধানে হারলে আবার শ্রীলংকার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলংকা। অন্যদিকে শ্রীলংকা যেকোনো ব্যবধানে জয় পেলে বিদায় নিশ্চিত হচ্ছে আফগানদের। 

এর অর্থ, ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের ফলাফল যাইই হোক না কেন, তৃতীয় হয়ে গ্রুপপর্ব শেষ করতে হচ্ছেনা টাইগারদের। তাই এখন নিশ্চিতভাবেই বলা চলে, এশিয়া কাপ-২০২৩ এর আসরে সুপার ফোর নিশ্চিত করেছেন টাইগাররা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!