ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১, ৩১ আগস্ট ২০২৩
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলংকা। খেলা হবে তাদের ঘরের মাঠ ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে দুই দলের রয়েছে নানা ধারণের পরিকল্পনা। বাংলাদেশেও ছক কষেছে।  

নতুন অধিনায়ক সাকিবের নেতৃত্বে প্রথম ম্যাচেই টাইগার বাহিনী পাচ্ছে না নিয়মিত কয়েকজন মুখকে। জ্বরের কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন, তবে ভাগ্যের জোরে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। 

প্রথম ম্যাচে ওপেনিংয়ের জন্য টাইগার একাদশে দেখা যেতে পারে নাঈম শেখ-তানজিদ হাসান তামিমকে। তিন নাম্বারে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহীদ হৃদয় এবংপাঁচে খেলবেন সাকিব আল হাসান। 

Advertisement

ছয়ে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে ছয় নাম্বারে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। পাল্লেকেলেতে অফ স্পিনারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। সে সব চিন্তা করেই একাদশে বাড়তি একজন অফ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ দল। সেক্ষেত্রে আফিফ হোসেনের দলে থাকার সম্ভাবনা কম, তাই সাতে খেলার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজের। 

আট নম্বরের বিবেচনায় থাকতে পারেন শেখ মেহেদি । এছাড়া এদিকে একাদশে তিন পেসার হিসেবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান থাকতে পারেন। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!