ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপে বাংলাদেশের পরিসংখ্যান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৮, ৩১ আগস্ট ২০২৩
এশিয়া কাপে বাংলাদেশের পরিসংখ্যান
ছবি: সংগৃহীত

শুরুর আসর বাদে এশিয়া কাপের প্রত্যেকটি আসরেই খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তিনবার ফাইনাল খেললেও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। 

ওয়ানডে ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাতটি জয়ের বিপরীতে বাকি ৩৬টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা বাহিনী।  সাতটি জয়ের শ্রীলংকার বিপক্ষে দুটি এবং ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের বিপক্ষে একটি করে ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
২০১৪ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহটি এসেছিল। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৬ সংগ্রহ করে বাংলাদেশ। ওই ম্যাচে দলের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার এনামুল হক বিজয়। পাশাপাশি আরেক ওপেনার ইমরুল কায়েস, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও মমিনুল হক ফিফটি করেন। সেই সঙ্গে সাকিব আল হাসান খেলেন ১৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস। তাতেই বড় স্কোর পায় টাইগার বাহিনী। 

Advertisement

সর্বনিম্ন দলীয় সংগ্রহ

এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে সর্বনিম্ন দলীয় সংগ্রহটি এসেছিল ২০০০ সালে। সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ঘরের মাঠেপাকিস্তানের দেওয়া ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৭ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এশিয়া কাপের আসরে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও এখন পর্যন্ত এটিই।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!