এবারের আসরসহ এশিয়া কাপের মোট ১৬টি আসর অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৪ সালে এ টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়। ১৬টি আসরের মধ্যে টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম এশিয়া কাপ হচ্ছে দুটি দেশে।
মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে শ্রীলংকাতেও। এশিয়া কাপের ১৬টি আসরের মধ্যে পাঁচটি আসরের আয়োজক দেশের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ। ১৯৮৮ সালে প্রথমবার এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। সেই আসরে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জেতে ভারত।
.png)
এরপর ২০০০ সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। সেই আসরের চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এরপর টানা তিনটি আসর আয়োজন করে বাংলাদেশ। ২০১২, ২০১৪, ২০১৬ সালের এশিয়া কাপের স্বাগতিক দেশ ছিল বাংলাদেশ।