ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ফিফা টায়ার ওয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ এর ২য় খেলায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান -- ৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বিকাল ৫টায়। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সোশ্যাল ইসলামি ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের শাখায় পাওয়া যাচ্ছে ম্যাচের টিকেট।’
.png)
ফুটবলপ্রেমীরা স্বল্পসংখ্যক মূল্যেই এই টিকিট সংগ্রহ করতে পারবেন। বসুন্ধরা কিংস অ্যারেনার ধারণক্ষমতা ৬ হাজার। এই ধারণক্ষমতার অর্ধেকের বেশি টিকিট দ্বিতীয় ম্যাচেও ফুটবলসংশ্লিষ্ট এবং কিংসের শুভাকাঙ্ক্ষীদের সৌজন্য টিকিট প্রদান করবে।