রোববার কলম্বোয় সুপার ফোর পর্বের এই ম্যাচটি বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। এরপর বৃষ্টির কারণে আর ম্যাচ শুরু হয়নি। যেখানে শেষ হয়েছিল আজ সেখান থেকেই ব্যাটিং শুরু করবে ভারত। উইকেটে আছেন বিরাট কোহলি (৮*) ও লোকেশ রাহুল (১৭*)। খেলা শুরু হবে যথারীতি বেলা ৩:৩০ মিনিটে।
চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে নিয়মিতভাবেই রাজত্ব করছে বৃষ্টি। প্রতিদিনই আছে বৃষ্টির শঙ্কা। তবে শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। অংশ নেওয়া বাকি দলগুলোর জন্য এই সুবিধা দেয়নি এসিসি।
.png)
একই আসরে দ্বৈত নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন অনেকেই। এসব অবশ্য কানে তোলেনি নীতিনির্ধারকরা।
ভারত: ১৪৭/২ (২৪.১ ওভারে)
কোহলি ৮* ও রাহুল ১৭*
শাদাব ১/৪৫ ও শাহীন ১/৩৭।