কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে বিনা উইকেটে ১৩ রান।
এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
.png)
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন অভিষেকে শূন্য রানে আউট হওয়া তানজিদ হাসান তামিম। এখন তামিম ১৩ ও ০ রানে ব্যাটিং করছেন লিটন।
নিয়ম রক্ষার ম্যাচে টাইগার শিবিরে অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। দলে ফিরেছেন তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, শেখ মাহেদী ও মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে ফাইনাল নিশ্চিত করা ভারত একাদশেও এসেছে পাঁচ পরিবর্তন। যেখানে তিলক ভার্মার অভিষেক হয়েছে। এছাড়াও দলে ফিরেছেন সূর্যকুমার যাদব, অক্সার প্যাটেল, মোহাম্মদ শামি ও প্রষিধ কৃষ্ণা।
বাংলাদেশ দল: লিটন দাস, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ঈশাণ কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রষিধ কৃষ্ণা।