ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বাংলাদেশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি মাসের শেষে দিকে চীনের হাংজুতে শুরু হবে এশিয়ান গেমস। সেখানে খেলবে বাংলাদেশ দল। আসরটিতে অংশগ্রহণ করতে আজ (শুক্রবার) রাতে দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। ঢাকা ছাড়ার আগের এশিয়ান গেমস উপলক্ষে নিজেদের অনুভূতির কথা জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক।

শুক্রবার কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে বাংলাদেশের অধিনায়ক রহমত মিয়া বলেন ‘গত গেমসে অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন এবং তার সঙ্গে আরও অনেক ফুটবলার ছিলেন জাতীয় দলে খেলা অভিজ্ঞতাসম্পন্ন। এবার বসুন্ধরা কিংসের খেলা থাকায় তাদের অনেকেই নেই।’

জাতীয় দলের অনেক ফুটবলার না থাকলেও যারা রয়েছেন তাদের নিয়ে আশাবাদী অধিনায়ক, ‘২২ জনের মধ্যে ১৫ জনের জাতীয় দলে ক্যাম্প করার অভিজ্ঞতা রয়েছে। তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে জাতীয় দলে নিজের জায়গা করতে।’

Advertisement

জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অলিম্পিক দলেরও দায়িত্বে আছেন। গত আসরে বাংলাদেশ নক আউট পর্বে খেলেছিল। এই গেমসে তাদের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমার এখনই লক্ষ্য সম্পর্কে কিছু বলতে চাই না। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। প্রথম ম্যাচ মিয়ানমারের বিপক্ষে সেটাই আগে ভাবছি।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!