ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

ভারতকে হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ভারতকে হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের শেষটা জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের শক্তিশালী দল ভারতকে ৬ রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শেষ করেছে টাইগাররা।

শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ভারতকে হারিয়ে বড় সুখবর পেয়েছে টিম টাইগার্স।

পাকিস্তানের সঙ্গে নাটকীয় এক জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে যায় শ্রীলংকা। ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে আসে এবারের আসরের ফাইনালিস্টরা। বাংলাদেশ নেমে যায় আটে। তবে সেটা স্থায়ী হয়নি। ভারতকে ৬ রানে হারিয়ে বাংলাদেশ আবার দখলে নিল ওয়ানডে র‍্যাংকের সপ্তম অবস্থান।

Advertisement

অবশ্য রোববারের ফাইনালে যদি ভারত শ্রীলংকার কাছে হেরে যায় তবে আবারো বাংলাদেশ চলে যাবে ৮ম স্থানে। বর্তমানে টাইগারদের রেটিং ৯৪। আর শ্রীলংকার রেটিং পয়েন্ট ৯৩। 

রোববারের ম্যাচ শেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে আরো রদবদলের সম্ভাবনা আছে। ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে তিন আছে ভারত। তাদের রেটিং ১১৪। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া এবং দুইয়ে থাকা পাকিস্তানের রেটিং ১১৫। যদিও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় ১ম স্থানে থাকছে অজিরাই। এমন অবস্থায় এশিয়া কাপের ফাইনালে জয় পেলে সেখানেও পরিবর্তন আসতে পারে। 

উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রোববার রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!