ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কার হাতে উঠবে ব্যালন ডি’অর, জানেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৩
কার হাতে উঠবে ব্যালন ডি’অর, জানেন মার্টিনেজ
ছবি- সংগৃহীত

কদিন আগেই ২০২৩ এর ব্যালন ডি’অরে মনোনয়ন পাওয়া ৩০ ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছিল। যেখানে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডসহ তারকা ফুটবলাররা জায়গা পেয়েছেন। তবে ইউরোপ ছাড়ার পর এই প্রথম মনোনয়ন পাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এছাড়া গত মৌসুমে ট্রেবলজয়ী হালান্ড ও এমবাপ্পেও পুরস্কার পাওয়ার লড়াইয়ে আছেন বেশ ভালোভাবেই। সুযোগ রয়েছে মনোনয়ন পাওয়া বাকি ২৭ ফুটবলারেরও।

তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানেন, কার হাতে উঠবে অস্কার? কাতারে আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক বলেন, ‘‘আমি জানি, কে ব্যালন ডি’অর জিতবেন। আমার সতীর্থ মেসি। সেটা আমার জন্য খুবই গর্বের হবে।’ 

Advertisement

সবশেষ ২০২২ সালের ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। আর মেসি জিতেছেন ২০২১ ব্যালন ডি’অর। সর্বোচ্চ ৭টি ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। পাঁচবার জিতে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!