ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৮৭ বছর বয়সী সমর্থকের পাশে লংকান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩
৮৭ বছর বয়সী সমর্থকের পাশে লংকান ক্রিকেট বোর্ড
ছবি- সংগৃহীত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। বাইশ গজের লড়াইয়ে মুখোমুখি হয় দু’দল। যাদের সমর্থন দিতে স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হন ক্রীড়াপ্রেমীরা। তবে নিজের দেশ কিংবা দলকে প্রতিনিধিত্ব করতে গ্যালারিতে হাজির হন ‘বিশেষ’ একজন সমর্থকও। যার পোশাক থেকে শুরু করে চেহারাতেও থাকে আল্পনার ছাপ। অন্য সবার চেয়ে আলাদা এই সমর্থকই দেশের হয়ে লড়াই করা ক্রিকেটারদের উৎসাহ দিয়ে থাকেন।

তেমনই একজন শ্রীলংকার পার্সি আবেসেকেরা। যিনি লংকান ক্রিকেটের পাড়ভক্ত। ঘরের মাঠ কিংবা দেশের বাইরে কোন ট্যুর, শ্রীলংকার খেলা মানেই যেন তার উপস্থিতি। তবে পার্সি এখন আর আগের সেই সুস্থ যৌবনে নেই বার্ধক্য আর অসুস্থতা তাকে গ্রাস করেছে। 

Advertisement

এমন সময় পার্সি ক্রিকেটের পাশে থাকতে না পারলেও শ্রীলংকান ক্রিকেট তাকে ভোলেনি। এশিয়া কাপ শেষেই পার্সির কাছে গিয়েছেন লংকান ক্রিকেট কর্তারা। 

৮৭ বছর বয়সী পার্সির বাড়িতে হাজির হয়ে ৫০ লাখ রুপি অর্থ সাহায্য করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। একই সঙ্গে সুস্বাস্থ্য ও ভালো থাকার কামনায় আর্থিক এই সাহায্য করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 

এসএলসির সচিব মোহন দা সিলভা বলেন, ‘চিয়ারলিডার হিসেবে শ্রীলংকান ক্রিকেটে পার্সির অবদানের কোনো তুলনা নেই। তিনি খেলোয়াড়দের শক্তি ও প্রেরণার আধার। এখন তার ভালো থাকার জন্য তাকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে আমাদের।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!