ফাইনালের ওই ম্যাচে মোহাম্মদ সিরাজকে নিয়ে পোস্ট করেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আর তাতেই হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়।
মেগা ফাইনালে শ্রীলংকাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। তিন রানে তিন উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিপক্ষের ব্যাটারকে একাই বুঝে নেন সিরাজ। তার ২১ রানে ৬ উইকেট নেওয়ার সৌজন্যে বড় জয় পায় ভারতীয় দল।
.png)
এর পর এই ম্যাচ জেতা যে শুধুই সময়ের অপেক্ষা সেটা সবার জানা ছিল। আর তাই হলো- ঈশান কিষান ও শুভমান গিলের অপরাজিত জুটির ওপর ভর করে মাত্র ৬.১ ওভারে ৫১ রান তুলে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
এরপর শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় লেখেন, এবার সিরাজকেই জিজ্ঞেস করো- এই ফ্রি টাইম নিয়ে কী করব? তার এমন পোস্টে নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়।