এর মাস কয়েক আগে বাংলাদেশে এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার আসার পরে পরেই বাংলাদেশ সফরে আসছেন আরো একজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে তারা। এই কিংবদন্তির আসার দিনক্ষণ এখনো ঠিক না হলেও ১৫ অক্টোবর তিনি ঢাকায় পা রাখতে পারেন বলে জানিয়েছে তারা।
.png)
রোনালদিনহোর সংক্ষিপ্ত সফরের সম্ভাব্য কার্যাবলী সম্পর্কেও এখনও কিছু ঠিক না হওয়ায় এই সফর নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি বলে জানিয়েছে দৈনিকটি।
এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে পা রেখেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে কলকাতা সফরে এসেছিলেন তিনি। তবে সফরের আলাপকালেই শতদ্রুর কাছে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক। তাই কলকাতা সফরের সময় সংক্ষিপ্ত সফরে বাংলাদেশেও আসেন তিনি। তবে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের কোন সুযোগই পাননি তিনি।
রোনালদিনহোর ঢাকা সফরের পেছনেও আছেন শতদ্রু দত্তই। আসন্ন দূর্গা পূজার আগে ব্রাজিলের এই মহাতারকাকে কলকাতা ও ঢাকা সফরে নিয়ে আসতে চান তিনি। শতদ্রু বাংলাদেশি দৈনিকটিকে জানিয়েছেন, রোনালদিনহো কলকাতা ও ঢাকা সফরের সম্মতি দিয়েছেন।
এর আগেও বেশ কয়েকজন বড় তারকাকে কলকাতায় নিয়ে এসেছিলেন এই বাঙালী ক্রীড়া সংগঠক। সর্বকালের সেরা খ্যাত পেলে ও ডিয়েগো ম্যারাডোনাকেও কলকাতায় নিয়ে গিয়েছিলেন তিনি।