ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

চমক রেখে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৩
চমক রেখে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
ছবি- সংগৃহীত

কদিন পরেই ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সেই লক্ষ্যে এরই মধ্যে বেশকিছু দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এবার ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন বিশ্বকাপের জন্য বাবর আজমকে অধিনায়ক ঘোষণা করে চূড়ান্ত স্কোয়াড দিয়েছে পিসিবি। যেখানে সুযোগ পেয়েছেন ওসামা মীর, সৌদ শাকিল ও হাসান আলীরা।

শুক্রবার দুপুর ১২টায় গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

Advertisement

কাঁধের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। তার জায়গায় দলে ফিরেছেন হাসান আলী।

গুঞ্জন ছিল পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হারাচ্ছেন শাদাব খান। তবে সেই গুঞ্জন উড়িয়ে দলের সহ অধিনায়ক হিসেবে মেন ইন গ্রিনদের দায়িত্ব সামলাবেন এ স্পিন অলরাউন্ডার। 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আঘা, ওসামা মীর, সৌদ শাকিল ও হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার- আবরার আহমাদ, মোহাম্মদ হারিস ও জামান খান। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!