ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলে ফিরলেন ভিনিসিয়ুস, মাঠে নামবেন যেদিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩
দলে ফিরলেন ভিনিসিয়ুস, মাঠে নামবেন যেদিন
ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকায় শুরু হয়েছে বাছাইপর্ব। যেখানে চলতি মাসের শুরুতে দুটি ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই ম্যাচেই প্রতিপক্ষ পেরু ও বলিভিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

ম্যাচ দুটোর জন্য শুরুতে স্কোয়াডে থাকলেও ইনজুরির থাবায় ছিটকে গিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ইনজুরি সমস্যা কাটিয়ে আবারো দলে ফিরেছেন তিনি। এতে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলে ফিরবেন এ রিয়াল মাদ্রিদ তারকা। 

আগামী মাসের শুরুতে মাঠে ফেরার সম্ভাবনা আছে ভিনির। তাই তাকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ ফের্নান্দো দিনিজ।

Advertisement

আগামী ১২ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। ভিনিসিয়ুস ছাড়াও দলে ফিরেছেন গারসন ও গ্লেসন ব্রেমার। বাদ পড়েছেন লুকাস পাকেতা ও অ্যান্তনি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভিনিসিয়ুস। যার কারণে এক মাস মাঠের বাইরে চলে যান তিনি। এখন পর্যন্ত খেলায় ফিরেননি এ ফরোয়ার্ড। 

বাছাইপর্বের জন্য ব্রাজিল স্কোয়াড-

গোলরক্ষক: আলিসন বেকার, এডেরসন ও লুকাস পেরি।

ডিফেন্ডার: দানিলো, ভান্দারসন, রেনান লোদি, কাইয়ো হেনরিক, গাব্রিয়েল মাগালাইস, মার্কিনিওস, নিনো, ব্রেমার।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ, গারসন, আন্দ্রে, ক্যাসেমিরো, রাফায়েল ভেইগা।

ফরোয়ার্ড: নেইমার, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথাউস কুনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!