ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১ কোটি টাকায় মুক্তি পেলেন লংকান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৩
১ কোটি টাকায় মুক্তি পেলেন লংকান ক্রিকেটার
ছবি- সংগৃহীত

স্পট ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হওয়া শ্রীলংকার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে মুক্তি পেয়েছেন। তবে এর জন্য তার গুনতে হয়েছে ১ কোটি টাকার জামানত। 

কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট কোর্ট সচিত্রাকে জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলংকান পুলিশের মিডিয়া বিভাগ। জানা গেছে,  ১৯ দিন জেল খাটার পর ৫০ লাখ শ্রীলংকার রুপির দুইটি জামানতের বিনিময়ে জামিন মঞ্জুর পেয়েছেন তিনি। তবে জামিন পেলেও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেনানায়েকের ওপর।

গত ৬ সেপ্টেম্বর ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার  অভিযোগে গ্রেফতার করা হয়েছিলো সেনানায়েকেকে। সে সময় জানা যায়, ২০২০ সালের এলপিএলে লংকান ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। 

Advertisement

জানা গেছে, দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ পাতানোর জন্য প্রলুব্ধ করেছিলেন এই লংকান ক্রিকেটার। এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের ওপর তিন মাসের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার জন্য নির্দেশ দিয়েছিল গত ১৪ আগস্ট।

শ্রীলংকার হয়ে সর্বশেষ ২০১৬ সালে মাঠে নেমেছিলেন সেনানায়েকে। ২০১৪ সালে একটি টেস্ট খেলেছিলেন। শ্রীলংকাকে ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন সেনানায়েকে। ৫ ইনিংস বল করে ওভারপ্রতি ৪.৮৮ রান খরচে উইকেট নিয়েছিলেন ৪টি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!