চমক রেখে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
দারজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। অপেক্ষা মাত্র ৯ দিনের অপেক্ষা। ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি বিশ্বকাপের ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
অথচ এর আগেই যেন নাটকীয়তার সর্বোচ্চটা মঞ্চস্থ হলো বাংলাদেশে। সব নাটকীয়তার অবসান ঘটল ২৬ সেপ্টেম্বর বিকেলে। যেখানে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিম ইকবালের আচমকা অবসর কাণ্ডের পর এশিয়া কাপের আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। সোমবার হঠাৎ গুঞ্জন, বিশ্বকাপে নেতৃত্ব দিতে চান না তিনি। তবে তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছে।
.png)

দল ঘোষণার আগে সবার চিন্তা ছিল তামিমকে ঘিরে। চট্টগ্রামের এই ওপেনারকে ছাড়াই বিশ্বকাপের বিমানে উঠবে বাংলাদেশ। বাকি সব জায়গায় মোটামুটি আগে থেকে ধারণা করা ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।